নিজেকে লাগছে ঈশ্বরের মতো বেশ

অস্তিত্ব

আমাদের চাওয়ার শেষ নেই। আমরা এটা চাই, ওটা চাই, সেটা চাই। চাইতে চাইতে কখনো কখনো নিজেরাই জানিনা আসলে আমরা কী চাই।

ভেবে দেখলাম, আসলে আমরা ঈশ্বর হতে চাই। আমরা ঈশ্বরের মতো অনন্তকাল জীবন পেতে চাই—যে জীবনের শেষ নেই। তাই আমাদের অস্তিত্ব হারানোর ভয়ও নেই।


বেহেস্তে হোক বা দোজখে হোক,
কোনো এক জায়গায় থাকি।
নিজের অস্তিত্ব টিকে থাকবে—
এটা জেনেই আমি খুশি।
আমি মুমিন মুত্তাকি,
আমার নেইকো শেষ।
নিজেকে লাগছে ঈশ্বরের মতো বেশ!

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম